রোজদিন ডেস্ক : গণতন্ত্র শুধুমাত্র সরকারের পদ্ধতি মাত্র না, তা নিরন্তর ব্যস্ততা, দায়বদ্ধতা ও দায়িত্ববোধের প্রক্রিয়া। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী তাঁর সাম্প্রতিক জার্মানি সফরকালে বার্লিনের এক অনুষ্ঠানে এই কথা বলেন। পড়ুয়া, শিক্ষাবিদ, স্কলারদের এক অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন। ভারতীয় গণতন্ত্র, পৃথিবীর ক্ষমতার পরিবর্তন ইত্যাদি নিয়ে তিনি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাহুল গান্ধী ব্যাপক, ন্যায়সঙ্গত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন, শক্তিশালী বৈশ্বিক সহযোগিতার কথা বলেন।
জার্মানি সফরকালে তিনি প্রাক্তন চ্যান্সেলর ওলাফ শোলজ এর সঙ্গে দেখা করেন। আন্তর্জাতিক গণতন্ত্র নিয়ে তাঁদের কথা হয়।
মিউনিখের বি এম ডব্লিউ ওয়ার্ল্ড মিউজিয়াম পরিদর্শন করেন। বার্লিনে রাহুল গান্ধী কর্নেলিয়া ওল্লি প্রমুখের সঙ্গে দেখা করেন।
সমাজমাধ্যমে এই ছবি দেখে সমালোচনার তির ছুঁড়েছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারির অভিযোগ, মার্কিন ধনকুবের সোরোসের সঙ্গে যুক্তরা ওঁর পরিচিত।
রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারত বিরোধীদের সঙ্গে দেখা করেছেন বলে অভিযোগ করেন বিজেপির গৌরব ভাটিয়া।
এর আগেও রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে তোপ দেগেছেন তাঁরা।

Be the first to comment