রোজদিন ডেস্ক : আই প্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি অভিযান ও সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়ার বিষয়ে সওয়াল নিয়ে আজ শীর্ষ আদালত সরগরম হয়ে ওঠে।
অত্যন্ত স্পর্শকাতর এই মামলায় রাজ্যের ও ইডি-র আইনজীবীর তর্ক-বিতর্কও হয়।
মূলত আই প্যাকের বাড়ি ইডি-র যাওয়াও তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর যাওয়া ঠিক ছিল কিনা এর ওপরই আজ উভয় পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব চলে।
রাজ্য সরকারের আইনজীবীদের বক্তব্যর প্রেক্ষিতে শীর্ষ আদালত জানতে চায়, তাঁরা এই অবস্থায় থাকলে কি করতেন?
রাজ্যের দাবি ইডি-র এক্তিয়ার নিয়ে।
অন্যদিকে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর আচমকা উপস্থিত হয়ে নথিপত্র নিয়ে আসার তীব্র বিরোধিতায় সরব ইডি।
আগামী ১৪ এপ্রিল ফের এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে।

Be the first to comment