পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, আমি পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অন্তত দু’বার করে কথা বলেছি। গাল্ফের সমস্ত দেশের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।
  2. পাশাপাশি ইরান, ইজরায়েল, ইউনাইটেড স্টেটস-এর সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। এই অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য, যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সম্ভব। উত্তেজনা কমানো এবং হরমুজ খুলে দেওয়ার বিষয়েও আমরা আলোচনা করেছি।
  3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গাল্ফ দেশগুলিতে প্রায় ১ কোটি ভারতীয় রয়েছেন। তাঁদের জীবন ও জীবিকা সুরক্ষিত রাখা কেন্দ্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ় প্রণালীতে বেশ কয়েকটি জাহাজ আটকে রয়েছে। ওই জাহাজগুলিতে বিপুল সংখ্যক ভারতীয় নাবিকও আটকে আছেন, যা ভারতের জন্য বড় উদ্বেগের বিষয়।
  4. পাথরপ্রতিমার সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার নির্বাচন। বিজেপিকে ৫০-এর নীচে নামাব কথা দিচ্ছি। ৪ তারিখ চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হবে।’
  5. অভিষেক বলেন,‘ অন্য দল প্রতিশ্রুতি দেয়, আমরা প্রতিজ্ঞা করি। তৃণমূলের ১০ প্রতিজ্ঞা রয়েছে।
  6. আমাদের প্রথম প্রতিজ্ঞা, লক্ষ্মীর ভাণ্ডার।
  7. দ্বিতীয় প্রতিজ্ঞা, আগামী পাঁচ বছরের মধ্যে সবাইকে পাকা ঘর করে দেবে সে সরকার টাকা দিক আর না দিক।
  8. মানুষের দুয়ারে দুয়ারে স্বাস্থ্যব্যবস্থা পৌঁছে দেওয়া আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। প্রতি ব্লকে সেবাশ্রয় হবে।
  9. চতুর্থ প্রতিজ্ঞা, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল।
  10. পঞ্চম প্রতিজ্ঞা, ক্ষমতায় ফিরলে ৫ বছরের মধ্যে সব প্রবীণদের বার্ধক্য ভাতা।’
  11. মালদায় কমিশন নিযুক্ত পুলিশ অবজ়ার্ভার জয়ন্ত কান্তর স্ত্রী বিজেপি নেত্রী বলে অভিযোগ করল তৃণমূল।
  12. ভাটপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের আতপুর পঞ্চাননতলা এলাকায় একটি বাড়িতে একদল দুষ্কৃতী হানা দেয়। তারা এক লক্ষ টাকা দাবি করে। সেই টাকা দিতে না পারায় ওই বাড়ির এক মহিলাকে মারধর এবং তার শ্লীলতাহানি করার অভিযোগ।
  13. বারাসত বিধানসভা কেন্দ্রের ২৭৫ ও ২৭৬ নম্বর বুথে ৬৮ জনের নাম বিচারাধীন ছিল। অভিযোগ, সোমবার মাঝরাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্টে ৬৪ জনের নাম বাদ গিয়েছে। মাত্র ৪ জনের নাম যোগ হয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে।
  14. পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকার মোড়ে মোড়ে নাকা চেকিংয়ের সময়ে বিপুল পরিমাণ গাঁজা-সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
  15. জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে, একটি সন্ত্রাসী সংগঠন চালানোর অপরাধে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আন্দ্রাবিকে মৃত্যুদণ্ডের সাজা। এ দিন UAPA-তে এই সাজা শোনাল দিল্লির এক আদালত। এ ছাড়া আসিয়ার দুই সহযোগী সোফি ফেহমিদা ও নাহিদা নাসরিনকেও ৩০ বছর করে কারাবাসের সাজা শুনিয়েছে কোর্ট।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*