এন ডি এ কে নিয়ে তীব্র কটাক্ষ জয়রাম রমেশের

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপি র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জোট কে, ন্যাশনাল ডিফেক্টরস অ্যালায়েন্স ( দলত্যাগীদের জোট!) বলে তীব্র কটাক্ষে বিঁধলেন বিশিষ্ট কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে বিঁধে তিনি বলেন, লোকসভায় দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠ তা অর্জন করতে ওঁর অশুভ প্রচেষ্টা কে রুখে দিতে তাঁরা জোট সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷
উল্লেখ্য, ইতিমধ্যে তৃণমূলের কুড়ি জন, শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) বেশ কয়েকজন কে নিয়ে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা থেকে এন ডি এ আর বেশি দূরে নেই। বিরোধী পক্ষের অভিযোগ, অনেক কিছুর টোপ দিয়ে অন্য দলের সাংসদ ভাঙানোর চেষ্টা জারি রেখেছে বিজেপি।
জয়রাম রমেশের অভিযোগ, মূলত অমিত শাহ ই এন ডি এ কে দলত্যাগীদের জোটে পরিণত করতে বদ্ধ পরিকর। গত ১৭ এপ্রিল মহিলা বিল পাশ করাতে গিয়ে সম্মিলিত বিরোধী জোটের কাছে ধাক্কা খেয়েছিল গেরুয়া শিবির। এই বিল পাশ করাতে স্বরাষ্ট্র মন্ত্রী অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তা না হওয়ায় অপমানিত হয়ে তিনি ফের দল ভাঙানো র খেলায় নেমেছেন।!
জয়রাম রমেশ দৃঢ় ভাবে বলেন, এই খেলায় স্বরাষ্ট্র মন্ত্রী সফল হবেন না। এই ভাবে সংবিধান,গণতন্ত্রের ওপর আঘাত মানা যায় না।
অমিত শাহ কে নিশানা করে তিনি আরও বলেন, বল্লভ ভাই প্যাটেল যে পদে আসীন ছিলেন, সেই পদে বসে উনি এমন নোংরা কৌশল নিচ্ছেন!
বিজেপি র বিরুদ্ধে কংগ্রেসের লড়াই কেবল রাজনৈতিক না, আদর্শ গত বলে জয়রাম রমেশ জানান।মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলের ভূমি থেকে আসা স্বরাষ্ট্র মন্ত্রী র কার্যকলাপের তিনি তীব্র নিন্দা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*