মুসলিমদের মত হবেন না, মন্তব্য করে বিতর্কে জাভেদ আখতার

Spread the love

রোজদিন ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ে না জাভেদ আখতারের। এক অনুষ্ঠানে “মুসলিমদের মত হবেন না” মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন তিনি।

এখনও সারা দেশের অন্যতম জনপ্রিয় ছবি শোলের একটি দৃশ্য নিয়ে কথা প্রসঙ্গে তিনি জানান, ধর্মেন্দ্র শিবজির মূর্তির আড়ালে লুকিয়ে কথা বলছেন, আর নায়িকা হেমামালিনী সত্যিই শিব ভেবে তাঁর সঙ্গে কথা বলছেন!

জাভেদ আখতার বলেন, ৫০ বছর আগে এই দৃশ্য লেখা গেলেও এখন আর তা সম্ভব নয়। তখনও কি কোন ধর্মপ্রাণ হিন্দু ছিলেন না বলে তিনি প্রশ্ন তোলেন। বলেন, তখনও ছিলেন। পুনেতে বিশাল দর্শকদের তিনি বলেছিলেন, মুসলমানদের মত হবেন না। তাদের নিজদের মত করে তুলুন।

এরপর তাঁর মন্তব্য ছিল, তাঁরা মুসলমানদের মত (ধর্মান্ধ??) হয়ে যাচ্ছেন!! সেটা দুর্ভাগ্যজনক!!

জাভেদ আখতারের এই মন্তব্য সামনে আসতে বিতর্কের ঝড় ওঠে।

গায়ক লাকি আলি তাঁকে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, তোমরা জাভেদ আখতারের মত হয়ে যেও না। উনি বরাবরই ভুয়ো ও কুৎসিত!!

সমাজ মাধ্যমে আরও অনেকেই তাঁকে নানা কটাক্ষে বিঁধেছেন।।

সম্প্রতি কলকাতায় উর্দু একাডেমির এক অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর পর তা বাতিল করা হয়। জমিয়তে উলেমা-ই-হিন্দের আপত্তিতে তা হয় বলে জানা যায়।

সেই প্রসঙ্গ তুলে অনেকে মন্তব্য করেন, ওই অনুষ্ঠান বাতিল করা ঠিকই হয়েছিল।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। এমনকি মুসলমানদের অনেকে তাঁকে কাফির,  জেহাদি ইত্যাদি বলেন, এই কথা নিজেই জানিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*