জ্বালানি তেল, গ্যাস নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ জয়রাম রমেশের

Spread the love

রোজদিন ডেস্ক :
জ্বালানি তেল, এলপিজি, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ক্ষেত্রে আমদানি নির্ভরতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
আজ সমাজ মাধ্যমে তিনি বলেন, “মিস্টার মোদি গ্যাস নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা গ্যাসই।”
তিনি আরও জানান, ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ এর মধ্যে ভারতের অশোধিত তেল আমদানি র পরিমাণ ৮৪% থেকে বৃদ্ধি পেয়ে ৯০% হয়েছে।
এই সময়কালে এলপিজি আমদানি নির্ভরতা ৪৬% থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৬২%, যখন মুখে আত্মনির্ভরতার মন্ত্র উচ্চারিত হয়,তখনই এই সব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বলেন, ২০০৫ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদিজি ঘোষণা করেছিলেন, গুজরাট রাজ্য পেট্রোলিয়াম নিগম কৃষ্ণা গোদাবরীর গভীর জলে বৃহত্তম গ্যাস ভান্ডার আবিস্কার করেছে, যা দেশকে শক্তি ক্ষেত্রে স্বাধীন করবে।
জয়রাম রমেশ দাবি করেন,২০১১ থেকে ২০১৬, অবধি সিএজি-র পাঁচটি প্রতিবেদনেই বলা হয়েছে, এটি ২০ হাজার কোটি টাকার দুর্নীতি ছিল, ২০১৭ সালে ওই সংস্থাকে তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের সঙ্গে যুক্ত করে দিয়ে প্রধানমন্ত্রী তা চাপা দিয়েছেন।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে রাজ্যগুলিতে পেট্রল পাম্প, এলপিজি-র জন্য দীর্ঘ লাইনের প্রেক্ষিতে তিনি এই সব বলেন।
উল্লেখ্য, কেন্দ্রর আশ্বাস সত্বেও এলপিজি ইত্যাদি নিয়ে আম জনতার দুশ্চিন্তা, দুর্ভোগ এখনও যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*