কার্গিল দিবস স্মরণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী প্রমুখের

Spread the love

রোজদিন ডেস্ক : 
কার্গিল দিবসকে  স্মরণ করে দেশপ্রেমের বার্তা দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী নেতা-সহ বিশিষ্ট নেতারা। ১৯৯৯ সালের এই দিনে ভারতীয় সেনা অপারেশন বিজয়-এর সাফল্য ঘোষণা করেছিলেন।
এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কার্গিল শহিদদের শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বার্তায় বলেন, জাতি এই শহিদদের প্রতি কৃতজ্ঞ। তাঁদের অসমসাহস জাতির গৌরবের উৎস।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী দেশের সীমান্ত রক্ষায় কার্গিল শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতীয় সেনা ভবিষ্যত প্রজন্মকে ও অনুপ্রাণিত করবে। দেশের সুরক্ষায় যাঁরা প্রাণ দিয়েছিলেন, জাতি চিরকাল তাঁদের মনে রাখবে।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রমুখ দেশ রক্ষায় কার্গিল শহিদদের অমর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*