রোজদিন ডেস্ক
নিট পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতার আন্দোলনে যাঁরা প্রচার মাধ্যমকে আক্রমণ করেছিলেন, তাঁরা কেউ ছাত্র না, ককরোচ জনতা পার্টির সঙ্গে তাঁদের কোন যোগ নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন।
এই ঘটনায় আক্রান্ত প্রচার মাধ্যম নিজেরা এগিয়ে এসে এফআইকরায় তিনি খুশি। বলেন, এর আগেও পঞ্চায়েত ভোট, অভয়া আন্দোলন ইত্যাদি নানা ক্ষেত্রে প্রচার মাধ্যম মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু নিজেরা সাহস করে পুলিশে নালিশ জানাতে পারেন নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী, সরকার, তাঁদের সংগঠন ও কোন ব্যবস্থা নেয় নি। এবারই প্রথম তাঁরা মার খেয়ে নিজেরা সাহস করে এগিয়ে এসেছেন বলে মুখ্যমন্ত্রী জানান।
আজ নন্দীগ্রামে এক কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে প্রচার মাধ্যমকে মারা হয়েছে, এর নেপথ্যে বিদেশি মদতপুষ্ট শক্তি থাকতে পারে। সংখ্যালঘুদের একাংশকে নিশানা করে তিনি বলেন, এরা জামাতি, মৌলবাদী, বিজেপি সরকারের বিরুদ্ধে এই সব অসভ্যতা করছে! কেন বিজেপি সরকারের ওপর তাঁদের রাগ, তা ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন,খারিজি মাদ্রাসা, পশু হত্যা, ওবিসি বাতিল ইত্যাদি নানা কারণে ওদের রাগ আছে। যেভাবে প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মেরেছে তা ভাবা যায় না!
এই সব ঘটনায় আটটি মামলা হয়েছে। ভিডিও দেখে ধরা হচ্ছে। এরা গুন্ডা, গুন্ডাদমন আইনে ব্যবস্থা হবে বলে তিনি পরিস্কার জানিয়ে দেন।
প্রসঙ্গত, শুক্রবারের গোলমালের ঘটনায় ইতিমধ্যে পুলিশ ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। যা নিয়ে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Be the first to comment