রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্গিল দিবসে অমর শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি লেখেন, “অপারেশন বিজয় ” এ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই এ অংশগ্রহণকারী বীর ভারতীয় সেনা বাহিনীর সব সদস্যকে প্রণাম জানাই। শহিদদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে নন্দীগ্রামে এক কর্মসূচিতেও তিনি কার্গিল শহিদদের শ্রদ্ধা জানান।
বলেন, ভারত মাতাকে যাঁরা রক্ষা করেছেন তাঁদের তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে বিদেশি শক্তিকে ওঁরা পরাজিত করেন, সারা দেশ গর্ব, শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছে বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment