দুষ্কৃতী তালিকায় নাম নেই কুখ্যাত সোনা পাপ্পুর, সাসপেন্ড কসবা থানার ওসি

Spread the love

রোজদিন ডেস্ক : কসবা থানার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তার আগে শনিবার থানায় গিয়ে ওসিকে একাধিক প্রশ্ন করেন কমিশনের আধিকারিকরা। প্রশ্নের সদুত্তর দিতে না পারায় সাসপেন্ড করা হয় ওসি বিশ্বনাথ দেবনাথকে। সূত্রের খবর, ভোটের আগে কমিশন থানাকে এলাকার কুখ্যাত অপরাধীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু থানার তালিকায় কসবার ত্রাস কুখ্যাত অপরাধী সোনা পাপ্পুর নামই ছিল না। তৃণমূল আশ্রিত এই পাপ্পুর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, প্রশ্ন তোলেন কমিশনের কর্তারা। যার কোনও সদুত্তর দিতে না পারায় সাসপেন্ড করা হল বিশ্বনাথ দেবনাথকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*