রোজদিন ডেস্ক : আর কয়েকমাস পরেই কেরালায় বিধানসভা নির্বাচন। এর আগে মঙ্গলবার স্থানীয় প্রশাসনের (লোকাল বডি) নির্বাচন মোটামুটি নির্বিঘ্নে সম্পন্ন হল।
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে একে অনেকে সেমিফাইনাল বলে দেখছেন।
কেরালায় নজিরবিহীন ভাবে পরপর দুবার ক্ষমতায় এসেছে পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন বাম সরকার।
আগামী বছর তারা ফের ক্ষমতায় আসবে কিনা তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কংগ্রেস আগামী বছর ক্ষমতায় আসা নিয়ে আশাবাদী।
বিজেপির প্রভাব তেমন না থাকলেও তারাও দীর্ঘদিন বাম শাসিত এই রাজ্যে পদ্ম ফোটার স্বপ্ন দেখছে।
১১ ডিসেম্বর স্থানীয় প্রশাসনের দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজ্যে এসআইআর চলাকালীন এই নির্বাচন অনুষ্ঠিত হল।

Be the first to comment