রোজদিন ডেস্ক : আগামী ১৯ ডিসেম্বর কেরালায় কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের বিরুদ্ধে আলোচনার জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর উদবোধন করবেন। রাজধানী তিরুজন্তপুরমের এই সম্মেলনে অবিজেপি রাজ্যগুলির শ্রম মন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। সব কেন্দ্রীয় শ্রমিক সংগঠনও এই সম্মেলনে অংশ নেবেন।
বিরোধীদের দাবি উপেক্ষা করে গত মাসে কেন্দ্রীয় সরকার আগের শ্রম কোড তুলে চারটি শ্রম কোড চালু করেছে। দীর্ঘদিন ধরে দেশব্যাপী বিরোধীরা এর বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাঁদের অভিযোগ, এই নয়া শ্রম কোড শ্রমিক বিরোধী৷ মালিকদের পক্ষে। যদিও কেন্দ্র তা মানতে নারাজ।
কেরালার বাম সরকার এই বিষয়ে সমভাবাপন্ন রাজ্য, শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে একটি সর্বসম্মত প্রস্তাব কেন্দ্রকে পাঠাতে চায়। এই উদ্দেশ্যে ১৯ ডিসেম্বরের একদিনের এই বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের শ্রমমন্ত্রী শিবানকুট্টি এই অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। রাজনৈতিক, শ্রমিক সংগঠন ছাড়া ও এই সম্মেলনে আইনজ্ঞ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
কেরালা সরকার এই শ্রম কোড রাজ্যে রূপায়িত করবে না বলে শ্রমমন্ত্রী শিবানকুট্টি আগেই জানিয়েছেন।

Be the first to comment