দশে দশ

Spread the love
  1. আগামী ১৯ ডিসেম্বর কেরালায় কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের বিরুদ্ধে আলোচনার জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর উদ্বোধন করবেন।
  2. মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা জানান, তাদের কোম্পানি ভারতে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। নাডেলা এটিকে এশিয়ায় মাইক্রোসফটের সবচেয়ে বড় বিনিয়োগ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই অর্থ মূলত ভারতের ‘AI First Future’ গড়ে তুলতে ব্যয় হবে।
  3. বুধবার ভোরে রেসকোর্সের সামনে ভয়াবহ দুর্ঘটনা। এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা একটি দামি ফেরারি গাড়ি রেসকোর্সের সামনে সজোরে ধাক্কা দেয় দুই মহিলা সাফাইকর্মীকে। এর পরে রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে উল্টে যায় গাড়িটি। এতে চালক এবং সওয়ারি, মোট দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
  4. মঙ্গলবার রাতে কলকাতার ‘ফুসফুসের’ বাতাসের গুণমান সূচক (AQI) ছিল দিল্লির থেকেও খারাপ। গতকাল রাত আটটা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে AQI ছিল ৩৪২। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ওই সময় দিল্লির একিউআই ছিল ২৯৯। কলকাতার ফুসফুস হিসেবে পরিচিত ময়দান এলাকায় বায়ুর এই গুণমান সূচক নিয়ে উদ্বেগ বেড়েছে।
  5. দার্জিলিং ম্যালের বিখ্যাত গ্লেনারির নিচের পানশালা তিন মাসের জন্য বন্ধ করে দিল আবগারি দফতর। পাহাড়ের আইজেএফ নেতা অজয় এডওয়ার্ড এর মালিকানাধীন এই পানশালার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে আবগারি দফতর তা বন্ধের নির্দেশ দিয়েছে বলে প্রকাশ।
  6. ইন্ডিগো CEO পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ার দাবি করলেও বুধবার এখনও অব্যাহত উড়ান বিভ্রাট। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা। কিছু উড়ান বাতিল। কিছু উড়ানে বিলম্বেরও অভিযোগ যাত্রীদের।
  7. কোচবিহারে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও কল্যাণীর দুটি পৃথক ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি ‘রোজদিন ডট ইন’) নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু কটাক্ষ করে লেখেন, ‘দ্বিচারিতার অপর নাম হলো মমতা বন্দ্যোপাধায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস।
  8.  শুরু হয়েছে সূর্য মন্দিরের ভেতরের গর্ভগৃহ থেকে বালি অপসারণের প্রক্রিয়া। মঙ্গলবার থেকেই এই কাজ শুরু করেছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ (ASI)। এই কাজ শুরু হয়েছে ১২২ বছর পর। আর এই বালি সরানোর প্রক্রিয়া শুরু হতেই কৌতূহলী অনেকেই। এই বালির তলায়, গর্ভগৃহে কী আছে তা জানতে আগ্রহী সকলেই।
  9. বিমানচালকদের কাজকে যে ভাবে সময়ে বাঁধার চেষ্টা হয়েছিল, ভারতীয় রেলের লোকো পাইলটদের জন্য ঠিক তেমনটাই হোক — দাবি ট্রেনচালকদের সংগঠন ‘অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন’–এর (এআইএলআরএসএ)।
  10. ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময়ে একটি চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ল বিমান। সোমবার ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার ব্রিভার্ড কান্ট্রিতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই দুর্ঘটনার ভিডিয়ো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*