বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটজনক। অশীতিপর খালেদা জিয়া গত ২৩ নভেম্বর বক্ষে সংক্রমণ নিয়ে ঢাকার এক হাসপাতালে ভর্তি হন। ক্রমে তাঁর ফুসফুস ও হৃদয়ে তা ছড়িয়ে পড়েছে।
খালেদা জিয়ার লন্ডন প্রবাসী পুত্র তারেক রহমান দেশে ফেরা তাঁর হাতে নেই বলে শনিবার সমাজ মাধ্যমে জানান।
ওই দেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানিয়েছেন, তারেক রহমানের ফেরা নিয়ে তাঁদের কোন আপত্তি নেই। বাংলাদেশের অন্তর্বতী সরকার খালেদা পুত্র যদি দেশে ফিরতে চান, তার জন্য একটি ভ্রমণ পাস দেবে বলে কার্যত বিদেশমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত তৌহিদ হোসেন রবিবার জানান।
ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে খালেদা ও তাঁর পুত্রের বিরুদ্ধে বহু মামলা হয়। ২০০৮ থেকে তারেক রহমান বিদেশে আছেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বাংলাদেশে বিভিন্ন মহল উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*