ফিলিস্তিন রাষ্ট্র গঠনই একমাত্র সমাধান, বললেন পোপ লিও

Spread the love

রোজদিন ডেস্ক : ইজরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের একমাত্র সমাধান হল ফিলিস্তিন রাষ্ট্র গঠন। রবিবার পোপ লিও চতুর্দশ এই কথা জানান। তুরস্ক থেকে লেবানন সফরে যাওয়ার সময় তিনি এই কথা বলেন।
বিশ্বের খ্রিস্টানদের ধর্মগুরু পোপ জানান, ইজরায়েল এই সমাধান এখনও মেনে নেয়নি, সবাই জানেন, যদিও তাঁরা এটিই একমাত্র সমাধান মনে করেন।
তুরস্ক সফরকালে পোপ রাস্ট্রপতি এরদোয়ানের সঙ্গেও আলোচনা করেছেন। সেখানে ইজরায়েল – ফিলিস্তিন, রাশিয়া – ইউক্রেন সংঘাত নিয়ে ও তাঁদের কথা হয়েছে।
পৃথিবীর বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ মানব জাতির ভবিষ্যতকে ঝুঁকির মধ্যে ফেলছে বলে বার্তা দেন তিনি। ধর্মের নামে হিংসারও নিন্দা করেন তিনি।
পোপের দায়িত্ব নেওয়ার পর তুরস্কই ছিল তাঁর প্রথম বিদেশ সফর।
উল্লেখ্য, ইজরায়েলি আক্রমণে ইতিমধ্যে গাজায় ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। বিশ্বব্যাপী এই হামলা আক্রমণের নিন্দা হলেও ইজরায়েল নিজেদের অবস্থানে অনড়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চাপে আপাতত যুদ্ধ বিরতি হলেও বিক্ষিপ্তভাবে গাজায় আক্রমণ চালাচ্ছে ইজরায়েল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*