মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তুঙ্গে, কলকাতা বিমানবন্দরে উড়ান বাতিল অব্যাহত

Spread the love

রোজদিন ডেস্ক : 
মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। মার্কিন – ইজরায়েলের যৌথ আক্রমণে ইরানের পাশে লেবানন, বেইরুট ও বিধ্বস্ত।
পালটা আক্রমণে পিছিয়ে নেই ইরানও। তারাও ক্রমাগত মিসাইল, ড্রোন ছোঁড়ায় মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মুহুর্মুহু সাইরেন বাজছে। ইজরায়েলে ও সমানে প্রত্যাঘাত হানছে ইরান।
অন্যদিকে ভারতে আসা ইরানের আর একটি রণতরী শ্রীলঙ্কা নিজেদের বন্দরে নিয়েছে। বুধবার আরেকটি রণতরী আমেরিকা টর্পেডো দিয়ে ধ্বংস করায় প্রচন্ড রুষ্ট ইরান। ওই জাহাজে থাকা ১৮০ জনের মধ্যে ৮৭ জনের দেহ উদ্ধার হয়েছে। ৩২ জনকে জীবিত উদ্ধার করে শ্রীলঙ্কার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।
কলকাতা বিমানবন্দরে মধ্য প্রাচ্যর একাধিক উড়ান আজও বাতিল করা হয়। এমেরিটাস, এতিহাদ, এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারলাইনসের বিমান বাতিল হওয়ায় বহু মানুষ অসুবিধায় পড়েছেন।
আগামীকাল এই যুদ্ধের এক সপ্তাহ পূর্ণ হচ্ছে। বিভিন্ন দেশ এই নিয়ে উদ্বেগ ব্যক্ত করলেও যুদ্ধ বিরতির কোন লক্ষণ এখন অবধি দেখা যায়নি।
যা নিয়ে ভারত সহ একাধিক দেশই প্রবল উদ্বেগ, দুশ্চিন্তায় আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*