বি সি রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ কমিটি তে কুণাল ঘোষ!

Spread the love

রোজদিন ডেস্ক: বি সি রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ কমিটি তে আসছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সূত্রের খবর, এই সম্পর্কে সরকারের আমন্ত্রণ তিনি গ্রহণ করছেন। এবার ই প্রথম ভোটে জিতে বিধায়ক হয়েছেন কুণাল ঘোষ। বি সি রায় শিশু হাসপাতাল তাঁর নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত।। এর রোগী কল্যাণ কমিটি তে তাঁকে সদস্য করার প্রস্তাব তিনি গ্রহণ করেছেন।
প্রাক্তন সরকারের আমলে বিরোধী দের সঙ্গে শাসক দলের সম্পর্ক মসৃণ ছিল না। বিরোধী দের সরকারি কাজে দূরে সরিয়ে রাখার প্রবণতা ই দস্তুর ছিল। বর্তমান সরকার তা দূরে সরিয়ে সৌজন্যে র বার্তা দিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র প্রশাসনিক বৈঠকে বিরোধী রা আমন্ত্রিত হচ্ছেন।
বি সি রায় হাসপাতালের রোগী কল্যাণ কমিটি তে থাকার আমন্ত্রণ পেয়ে খুশি কুণাল ঘোষ ও, দীর্ঘ ঐতিহ্য বাহী এই হাসপাতালে রোগী কল্যাণে তিনি কাজ করতে আগ্রহী।
রাজ্য রাজনীতি তে সরকার ও বিরোধী দের পারস্পরিক সৌহার্দ্য উন্নয়নের পক্ষে সহায়ক বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*