ককরোচ জনতা পার্টিকে( সি জে পি) নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক বলে দেগে দেওয়া হোল!

Spread the love

রোজদিন ডেস্ক: আচমকা ই সমাজ মাধ্যমে আলোড়ন তোলা একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। মাত্র এক সপ্তাহ ও হয়নি, হু হু করে এর ফলোয়ার সংখ্যা কোটি ছাড়িয়েছে। সূত্রে র খবর, গোয়েন্দা রিপোর্টে একে জাতীয় নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক বলে দেগে দেওয়া হয়। এই প্রেক্ষিতে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। সমাজ মাধ্যমে একে ব্লক করা হয়। এরপর ও সি জে পি র আকাশছোঁয়া জনপ্রিয় তায় ভাঁটা পড়েনি। আজ ইন্সটাগ্রামে এর সংখ্যা প্রায় দু কোটি ছুঁয়েছে বলে এর ক্রিয়েটর মার্কিন প্রবাসী অভিজিৎ দীপক দাবি করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের বেকার তরুণ, তরুণী দের ককরোচ ( আরশোলা) বলে মন্তব্য করেন। বলেন, কোনও পেশায় স্থান না পেয়ে ওঁরা সাংবাদিক, সমাজ মাধ্যম ব্যবহার কারী বা তথ্যের অধিকার কর্মী হয়ে সবাইকে আক্রমণ করেন। তাঁর এই মন্তব্য র প্রেক্ষিতে মার্কিন প্রবাসী অভিজিৎ দীপক সমাজ মাধ্যমে এই সি জে পি সৃষ্টি করেন ও অতি দ্রুত তা তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর ঘনিষ্ঠ বলে পরিচিত অভিজিৎ দীপকের এই ব্যাঙ্গাত্মক প্লাটফর্ম নিয়ে কেন্দ্রের এত উদ্বেগ কেন তা নিয়ে বিভিন্ন মহল বিস্মিত।
ইতিমধ্যে এই ধরণের আরও ব্যাঙ্গাত্মক প্লাটফর্ম চালু হয়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।
যা কেন্দ্র ও শাসক বিজেপি র মাথা ব্যথার কারণ হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*