রোজদিন ডেস্ক, কলকাতা:-কখনও ঝমঝমে বৃষ্টি তো কখনও আবার কড়া রোদ। প্রতি নিয়ত বদল হচ্ছে আবহাওয়া।
কলকাতা ও দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত দুর্যোগের সতর্কতা জারি। কিন্তু এবার ফের শুরু হবে বৃষ্টি। এমনই খবর হাওয়া অফিস সূত্রে। চলতি সপ্তাহে ফের বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে নিম্নচাপ। তার প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলায়।
জারি করা হয়েছে সতর্কতা। দক্ষিনের জেলাগুলোতে দুর্যোগ চলবে ২৩ জুলাই বুধবার থেকে ২৭ জুলাই রবিবার পর্যন্ত। এমনই খবর হাওয়া অফিস সূত্রে।এদিকে আজ মঙ্গলবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। তার মধ্যে আছে কয় জেলায় বইবে ঝোড়ো হাওয়া।
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিমি গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বুধবার থেকে বাড়বে বৃষ্টি। তবে, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় হবে ভারী বৃষ্টি। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় হতে পারে ভারী বৃষ্টি।
তেমনই উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। শুক্রবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বাড়বে বৃষ্টি। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে গরম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি।

Be the first to comment