রোজদিন ডেস্ক : কথা মতো বুধবার বেলার দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সুপ্রিম কোর্টে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা মনোজ বর্মা। তাঁর গায়ে রয়েছে কালো চাদর। এদিন আইনজীবী শ্যাম দিওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এসআইআর মামলায় সওয়াল করতে পারেন বলেই জানা গিয়েছে। এদিন সকাল থেকে সুপ্রিম কোর্ট চত্বরে বড়সড় নিরাপত্তাবাহিনী মোতায়েন দিল্লি পুলিশ। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। দেশের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী মামলাকারী হিসেবে সরাসরি সুপ্রিম কোর্টের শুনানিতে হাজির রয়েছেন। আদালত সূত্রে খবর, শুরুতে পূর্ব-নির্ধারিত কয়েকটি মামলার শুনানি হবে। প্রধান বিচারপতির এজলাসে। তার পরেই উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মামলা। সর্বশেষ খবর, এজলাসের কাজ শুরু হয়েছে।

Be the first to comment