রোজদিন ডেস্ক : অনলাইন গেমে আসক্ত তিন বোন, আপত্তি করেছিলেন মা বাবা। সেই অভিমানে একসঙ্গে আত্মঘাতী হয়েছে তিন বোন। মর্মান্তিক এই ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। মঙ্গলবার গভীর রাতে বহুতল আবাসনের দশ তলা থেকে এক সঙ্গে ঝাঁপ দেয় তারা। ১৬, ১৪ ও ১২ বছর বয়সী তিন বোনের এক সঙ্গে ঝাঁপ দিয়ে এই মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ তাদের পরিবার, প্রতিবেশীরা, এমনকি পুলিশও।
সূত্রের খবর, তিন কিশোরীর মোবাইলে গেম খেলার এমন নেশা ছিল যে তারা মাঝে মধ্যে স্কুলেও যেত না। যা নিয়ে বাড়িতে অশান্তি হত। এই সব কারণেই তারা এক সঙ্গে এই চরম সিদ্ধান্ত নেয় বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এর নেপথ্যে আর কিছু আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। তাদের দেহের ময়নাতদন্তের পর তা পরিস্কার হয়ে যাবে।

Be the first to comment