রোজদিন ডেস্ক : রেল প্রতিমন্ত্রী রবনিত সিং বিট্টুকে “বিশ্বাসঘাতক বন্ধু” সম্বোধন করে হাত মেলাতে গেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী! পালটা উত্তর পেলেন, “দেশের দুষমন!” আজ সংসদের মকর দ্বার সাক্ষী রইলো এই ঘটনার।
গতকাল দলের সাংসদদের সাসপেন্ড করার বিরুদ্ধে বিরোধী নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চলার সময় রেল প্রতিমন্ত্রী রবনিত সিং বিট্টুকে দেখে রাহুল গান্ধী বলেন, “এই যে একজন বিশ্বাসঘাতক যাচ্ছেন! ওঁর মুখটা দেখুন “! এই বলে তিনি বিট্টুর সঙ্গে হাত মেলাতে যান, বলেন, “এই যে ভাই! আমার বিশ্বাসঘাতক বন্ধু! চিন্তা কোর না, তুমি (কংগ্রেসে) ফিরে আসবে। ”
বিট্টু অবশ্য রাহুল গান্ধীর সঙ্গে হাত না মিলিয়ে তাঁকে “দেশের দুষমন” বলে মন্তব্য করেন। অবস্থানরত কংগ্রেস সাংসদদের উদ্দেশ্যে বলেন,” এমন ভাবে বসে আছেন, যেন ওঁরা যুদ্ধ জয় করেছেন! ”
অন্যদিকে আজও বিরোধী সাংসদদের তুমুল বিক্ষোভে অধিবেশনের কাজ ব্যাহত হয়, অধ্যক্ষ দু দফায় অধিবেশন মুলতবি রাখেন।
” প্রধানমন্ত্রী সমঝোতা করেছেন ” ইত্যাদি লেখা ব্যানার নিয়ে সাসপেন্ড হওয়া সাংসদরা মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখান, সংসদের ভিতরেও তুমুল বিক্ষোভ চলে।
এই সব নিয়ে সংদদের বাইরে ও ভিতরে পরিস্থিতি ছিল রীতিমত সরগরম।

Be the first to comment