রোজদিন ডেস্ক : আজ রবিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আগামী সোমবার ২ ফেব্রুয়ারি তাঁর দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক রয়েছে। বৈঠকের সময় বিকেল চারটে। তার আগে শনিবার বিকেলে দিল্লি উড়ে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে এদিন দমদম বিমানবন্দরে অভিষেক বলেন, নির্বাচন কমিশনে ১৫ জন প্রতিনিধি নিয়ে দেখা করতে যাবেন তৃণমূলনেত্রী। সেখানে বৈঠকের পর দিল্লি থেকে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Be the first to comment