রোজদিন ডেস্ক : বিজেপির এসআইআর চক্রান্তের প্রতিবাদে ও মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে মঙ্গলবার ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কর্মসূচিতে রয়েছে জনসভা ও পদযাত্রা। মুখ্যমন্ত্রীর আসার আগে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বনগাঁ, চাঁদপাড়া, গাইঘাটা ঠাকুরনগর। পাশাপাশি দলীয় পতাকা, মুখ্যমন্ত্রীর ছবি, ব্যানার, পোষ্টারে সাজানো হয়েছে গোটা এলাকা। এসআইআর আবহে মতুয়াদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে সবাই।

মঙ্গলবার দুপুর একটা নাগাদ বনগাঁ প্রতাপগড় মাঠের আস্থায়ী হেলিপ্যাডে তিনি নামবেন। হেলিপ্যাড থেকে বনগাঁর ত্রিকোণ পার্কের পাশে দলীয় কার্যালয়ের সামনে একটি জনসভা করবেন। সভা শেষ করে সড়ক পথে চাঁদপাড়া বাজারে পৌছাবেন দুপুর ২টো নাগাদ। সেখান থেকেই দলীয় নেতা কর্মী, সমর্থকদের নিয়ে শুরু হবে প্রতিবাদ মিছিল। প্রায় ৩ কিলোমিটার পদযাত্রার শেষ হবে চাঁদপাড়ার ঢাকুরিয়ায়।

Be the first to comment