নজিরবিহীন!! সুপ্রিম কোর্টে সওয়াল মুখ্যমন্ত্রীর, বললেন, বিচার পাচ্ছি না!

Spread the love

রোজদিন ডেস্ক : নজিরবিজীন ছবি দেখল বুধবারের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির এজলাসে এসআইআর মামলায় সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হল এক নতুন ইতিহাস দেশের কোন মুখ্যমন্ত্রী এই প্রথম সুপ্রিম কোর্টে এইভাবে আইনজীবীদের সঙ্গে সওয়াল করলেন। এদিন পূর্ব ঘোষণা মত সকালে সুপ্রিম কোর্টে আসেন তিনি। শুনানি শুরু হতেই তিনি বলতে দেওয়ার অনুরোধ জানান। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের কথা শোনা হচ্ছে না। আধার কার্ড নেওয়া হচ্ছে না। প্রায় দেড়শো জন লোক মারা গিয়েছে। জোর করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আপনাদের জন্যই আমি এখানে। অনেক ধন্যবাদ। সমস্যা হল, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমরা ন্যায় বিচার পাচ্ছি না। বিচারের বাণী নিভৃতে কাঁদছে। মনে হল কোথাও বিচার পাচ্ছি না। কমিশনকে চিঠি লিখেছি। আমি আমার দলের হয়ে লড়াই করছি না। আমার রাজ্যের জন্য লড়াই করছি।
মুখ্যমন্ত্রীর পর সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান। মামলার পরবর্তী শুনানি সোমবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*