রোজদিন ডেস্ক : গত সপ্তাহ থেকেই লেক টাউনে লিওনেল মেসির বিশাল মূর্তি হাওয়ায় টলমল করতে দেখে আশঙ্কায় স্থানীয় মানুষ জন। আজ সকালে বিশালাকার সেই মূর্তি নিরাপদে সরানো হোল। পূর্ত দফতর, পুলিশ ও বিশেষজ্ঞ দের উপস্থিতি তে অত্যন্ত সাবধানে তা নামানোর কাজ করা হয়। পরে তা নিয়ে যাওয়া হয় অন্য স্থানে।। এই বিশাল মূর্তি আবার বসানো হবে কিনা, বা যেখানে ছিল সেখানেই আবার রাখা হবে কিনা তা জানা যায় নি। তবে যেভাবে ওই মূর্তি হাওয়ায় দুলছিল, তা পড়ে গেলে কি হোত, আপাতত সেই বিষয়ে স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।

Be the first to comment