এমন সকাল, যার অপেক্ষা করছেন সবাই, এত আসনে জয় সহজ কথা নয়

Spread the love

বামপন্থীদের হিংসার রাজনীতি এবং তৃণমূলের তানাসাহির রাজনীতি জনগণকে অতিষ্ঠ করে তুলেছিলো
এই জয়ের পর ইন্ডিয়া জোট চুরমার হয়ে যাবে বললেন নিতিন নবীন। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করা হবে বললেন নীতিন নবীন।
৭.১৬ ঘড়িতে, প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হতেই তুমুল জয় ধ্বনি। ভারত মাতা র জয় ধ্বনি দিয়ে বক্তব্য শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
ভারত মাতার জয় জয়ধ্বনি। আজকের দিন ঐতিহাসিক অভূতপূর্ব। আজকে খুশি সারা দেশ জুড়ে বিজেপি কার্যকর্তাদের মুখে দেখা যাচ্ছে। সবার চেহারায় যা খুশি সারা দেশে বিজেপি র কার্যকর্তাদের চেহারায় দেখছি। এটা দেশের উজ্জ্বল ভবিষ্যতের ঘোষণা ভরসার দিন। পাঁচ রাজ্যের জনতা কে প্রণাম। বাংলা আসাম পুদুচেরি তামিলনাড়ু ও কেরালার জনতা কে আদরের সঙ্গে প্রণাম জানাই। বিজেপির কোটি কোটি কার্যকর্তারা কমল ফুটিয়েছেন, নতুন ইতিহাস গড়েছেন।
নীতিন নবীন পার্টির সভাপতি হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন এবং সাফল্য বহুমূল্য। বিজেপির কর্মীরাই কামাল করেছে। এটা গণতন্ত্রের উপর ভরসা। এনডিএ-র নেতা সুনেত্রা পাওয়ার জিতেছেন।
গণতন্ত্রে রাজনীতিতে হার-জিত স্বাভাবিক। জয় পরাজয় গণতন্ত্রে স্বাভাবিক, কিন্ত পাঁচ রাজ্যের ফল মুগ্ধ করেছে। ভারতের গণতন্ত্র শুধু না, আজ সংবিধানও জিতেছে। পশ্চিমবাংলায় প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছিল যেটা ঐতিহাসিক। পশ্চিম বঙ্গে ৯৩% মতদান। এত মহিলাদের অংশ গ্রহণ ভারতের গণতন্ত্রের রূপ। আমি ইলেকশন কমিশন এবং তার সঙ্গে যুক্ত পুরো টিমকে ভোটদান প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই।
আগের বছর ৪ নভেম্বর বিহার ভোটের ফলের পর বলেছিলাম এই গঙ্গা গঙ্গাসাগর অবধি যাবে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর অবধি কমল ফুটেছে। ২০১৩য় বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থী হয়ে বারানসি তে কেন দাঁড়ালাম পত্রকার দের প্রশ্নে বলি মা গঙ্গার ডাকে এসেছি। মা কামাখ্যার আশীর্বাদ ও পেয়েছি। এই নিয়ে তিনবার অসম জয় হোল। অসমের ইতিহাসে অনেক ঘটনা আছে। ওখানে চা-বাগানে সমর্থন পেয়েছি। অসমের জয়ের হ্যাটট্রিক হল। উপেন্দ্রনাথ ব্রহ্ম, ভূপেন হাজারিকার মত মানুষ অসমে ছিলেন। এন ডি এ সরকার ভিসন কে গতি দেবে। পুদুচেরির জনতার রায় ও পেয়েছি।পুদুচেরির সব পরিবার, জনতার জন্য নিরন্তর উন্নয়নের কাজ করব। যেখানে বিজেপি সেখানে উন্নয়ন। মন্ত্র, নাগরিক দেব ভব! জনতাই সব। যেখানে জনতা, সেখানেই ভাজপা। বিহার, মহারাষ্ট্র, এই সফলতা লোকাল বডির নির্বাচনেও ভাল ফল হয়েছে। গুজরাটে এবার বিজেপির সব থেকে বেশি ভোট মিলেছে।
শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণের সুযোগ দিয়েছে বাংলার মানুষ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা আজ শান্তি পেয়েছে। ১৯৫১-য় উনি বলেছিলেন, দেশের জন্যই জীবন, দেশের জন্যই মরণ। উনি পশ্চিমবঙ্গকে ভারতে রাখার চেষ্টা করেন। আজ বাংলার মানুষ আমাদের সুযোগ দিয়েছে। আজ বাংলা ভয় মুক্ত হয়ে, ভরসা যুক্ত হয়েছে। বন্দে মাতরম, বঙ্কিম চন্দ্র, ঋষি অরবিন্দকেও সম্মান দিয়েছে।
কেরল ও বাংলায় বিজেপি র কার্য কর্তাদের ওপর অনেক অত্যাচার হয়েছে। এই জয় আমি বাংলার জনগণকে সমর্পিত করলাম। বহু মহিলা বিজেপি কর্মীর উপর অত্যাচার হয়েছে।
বাংলায় আজ নয়া সূর্যোদয় হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*