রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুদিনের সফরে ইজরায়েল পৌঁছেছেন।বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সস্ত্রীক ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গেরুয়া পোশাক পরিহিত তাঁর স্ত্রী সারার সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী। এই সময় নেতানিয়াহু মোদিজির পকেট স্কোয়ারের রঙ ও তাঁর স্ত্রীর পোশাকের রঙের দিকে ইঙ্গিত করলে লঘু পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, হ্যাঁ হ্যাঁ গেরুয়া, তিন জনকেই হাসতে দেখা যায়।

ইজরায়েল যাওয়ার আগে প্রধানমন্ত্রী জানান, তাঁদের দেশগুলির মধ্যে একটি শক্তিশালী ও বহুমুখী কৌশলগত অংশীদারিত্ব আছে।
সূত্রের খবর, গাজায় ইজরায়েলের লাগাতার আক্রমণ নিয়ে ইসলামিক দেশগুলি-সহ একাধিক দেশ তাঁর এই সফরে নজর রাখছে। প্রকাশ্যে উদ্বেগ ব্যক্ত করেছে পাকিস্থান।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সমাজ মাধ্যমে জানান, এই সফরকালে প্রধানমন্ত্রী গাজায় ইজরায়েলের আক্রমণে নিরীহ মানুষদের হত্যার কথা বলবেন বলে আশা।

Be the first to comment