“লুকিয়ে লুকিয়ে নাম কাটা হচ্ছে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে”, ভবানীপুরে জৈনদের অনুষ্ঠান থেকে বার্তা ও একাধিক প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : ভবানীপুরে জৈন ধর্মাবিলম্বীদের এক অনুষ্ঠান থেকে রাজ্য জুড়ে প্রায় ৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ওই মঞ্চে দাঁড়িয়েই প্রার্থনা করলেন, গণতন্ত্র যেন ধ্বংস না হয়। সকলেই অধিকার পাক সেটাই আমার দেখার। এসআইআর নিয়ে ফের কমিশনকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, আমি রুখে না দাঁড়ালে ওরা ১ কোটি ২০ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিত। এসআইআর প্রক্রিয়ার শুরুতেই তো ৫৮ লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে! সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। নথি জমা দেওয়ার পরেও শুনানিতে ডাকছে। আরও ৮০ লক্ষ নাম এরকম রয়েছে। কে কোন ধর্মের— কে কোন দলের সেটা আমি দেখব না। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে প্রতিবাদ হবে। আমি জানি না ২৮ তারিখ যখন তালিকা বেরবে তখন যাঁদের নাম আসবে না তাঁদের কতটা দুঃখ হবে। এদিন, এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন জৈনদের পবিত্র মানসস্তম্ভ ও সন্ত কুটিয়া গুরুদ্বার গেট। জৈন সম্প্রদায়ের তরফে নিউ টাউনে একটি মন্দির নির্মাণের আবেদন করলে মুখ্যমন্ত্রী বলেন, আগে আপনারা একটি ট্রাস্ট তৈরি করুন। জমির বিষয়টি আমি দেখছি।


এদিনের মঞ্চ থেকে একুশজন বেকার যুবকদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। বলেন, ভবানীপুর হল মিনি ইন্ডিয়া। বহু ভাষাভাষী এখানে থাকেন। আমি এখানে আজ অনুষ্ঠান করলাম। মানসস্তম্ভ করলাম কারণ অহংকার ছেড়ে আমি এসেছি। সকলকে তাঁর অধিকার ফিরিয়ে দিন। নিজে বাঁচুন, সকলকে বাঁচতে দিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*