রোজদিন ডেস্ক : দিল্লির এআই সম্মেলনে জামা খুলে বিক্ষোভ দেখানোর অভিযোগে যুব কংগ্রেসের শীর্ষ নেতা উদয় ভানু চিব-সহ আট জনকে গ্রেফতারের প্রতিবাদে আজ রাজভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখায় কংগ্রেস। একাধিক বিক্ষোভকারী দিল্লির আদলে জামাও খুলে ফেলেন। তাঁরা উদয়ভানু চিব সহ ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে ধ্বনি দেন।

এই বিক্ষোভ উপলক্ষে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সৌরভ প্রসাদ, কাশিফ রেজা, অর্ঘ্য গণ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

রাজভবন অভিযানের আগে কৌশিক বৈদ্য, দীপশিখা ভৌমিক প্রমুখের নেতৃত্বে ব্যাঙ্কশাল আদালতের সামনে থেকে মিছিল করেন। বিজেপি স্বৈরাচারী বলে তোপ দাগেন। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানান তাঁরা।

Be the first to comment