- বুধবার বিকেলে ভবানীপুর থেকে ভার্চুয়ালি উলুবেড়িয়া বাইপাস রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- উদ্বোধন করলেন জৈন মানস্তম্ভ এবং সন্ত কুটিয়া গুরুদ্বার গেট।
- প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহালের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হলো মামলা।
- পশ্চিমবঙ্গে ফের ২৩ জন আইপিএস ও ডব্লিউবিপিএস ব়্যাঙ্কের অফিসারদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে
- স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে বিক্ষোভ সিভিল ডিফেন্স কর্মীদের। সল্টলেকে ময়ূখ ভবনের সামনে তুলকালাম।
- ট্র্যাফিক পুলিশ ও ট্র্যাফিক ওসির তৎপরতায় বড়সড় বিপত্তির হাত থেকে বাঁচল যাত্রী বোঝাই একটি গাড়ি। ড্রাইভার নেশাগ্রস্ত থাকায় তাকে আটক করা হয়েছে। বুধবার বর্ধমান থানা এলাকার ঘটনা।
- ওডিশার খনি দপ্তরের ডেপুটি ডিরেক্টর দেবব্রত মোহান্তির ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে নগদ ৪ কোটি টাকা উদ্ধার।
- মালদার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারাহী এলাকায় দাদার হাতে খুন হলো ভাই। মৃতের নাম নুরুল ইসলাম (৩৬)।
- ভাঙড়ে রাস্তায় কেমিক্যাল ভর্তি ড্রামের বিস্ফোরণে আহত আরও এক নাবালকের মৃত্যু। এম আর বাঙ্গুর হাসপাতালের বার্ন ইউনিটে বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ভাঙর বিস্ফোরণে দগ্ধ ৯ বছরের বালক সাদিকুল আহমেদ।
- বোমাতঙ্ক সিউড়ি জেলা আদালতে । হুমকি মেল আসতেই আদালত চত্বরে তল্লাশি শুরু করেছে বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। বুধবারও হুমকি ইমেল এল আসানসোল আদালতে।

Be the first to comment