প্রধানমন্ত্রী আজ কেরালাম নির্বাচনী প্রচারে যাচ্ছেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কেরালাম বিধানসভা নির্বাচনী প্রচারে যাবেন। পালাক্কাড ও ত্রিশুরে তিনি প্রচার করবেন। সূত্রের খবর, সেখানে জনসভা, রোড শো করবেন। একাধিক রাজ্যে ক্ষমতায় থাকা গেরুয়া শিবির এবার দেশের একমাত্র বাম শাসিত রাজ্য কেরালাম বিধানসভায় শক্তি বৃদ্ধিতে উদ্যোগী। এখন অবধি ওই রাজ্যে বিধানসভায় তাদের কোন প্রতিনিধি নেই। গত লোকসভা নির্বাচনে সুরেশ গোপীর জয় ও গত বছরে তিরুবন্তপুরম পুরসভা দখল করে অনেকটাই আত্মবিশ্বাসী তাঁরা। এবার লক্ষ্য বিধানসভা নির্বাচন। কাজ কঠিন হলে ও লড়াই এ নামছে বিজেপি। এখানেও তাদের তুরুপের তাস প্রধানমন্ত্রীর প্রচার। এমনটাই মনে করেন অভিজ্ঞ মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*