রোজদিন ডেস্ক :
তৃণমূল ছেড়ে আসা প্রকাশ চিক বরাইককে রাজ্যসভায় দল মনোনয়ন দেওয়ায় বিজেপির অন্দরে ক্ষোভ অব্যাহত। শনিবার বনমন্ত্রী মনোজ ওঁরাও কুমারগ্রামের সভায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন। আক্ষেপের সুরে বলেন, প্রকাশ চিক বরাইক বহু উল্টোপাল্টা কাজ করেও বিজেপিতে যোগ দিলেন।সমাজমাধ্যম-সহ সর্বত্র এই নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু তিনি কি আর করতে পারেন!
তবে এই রকম কয়েকজন নেতা যোগ দিলেই যে তাঁদের লোকজনও সদলবলে বিজেপি তে আসবেন, তাঁরা হতে দেবেন না।
মনোজ ওঁরাও-এর আরও অভিযোগ, প্রকাশ চিক বরাইক বিজেপিতে আসার পর তাঁর এক অনুগামী ফের দাদাগিরি শুরু করেছে। এই নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে বলে জানা যায়।

Be the first to comment