রোজদিন ডেস্ক :
পানিহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক তানিয়া চক্রবর্তী প্রয়াত হয়েছেন। শনিবার দুপুরে কলকাতার মেডিকেল কলেজে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৮২। বামফ্রন্ট সভাপতি বিমান বসু, বৃন্দা কারাত, মোনালিসা সিনহা প্রমুখ তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।
তাঁর স্বামী, কন্যা-সহ আত্মীয় পরিজন বর্তমান৷ তিনি দেহদানের অঙ্গীকার করে গেছেন। গতকালই তাঁর চক্ষুদান সম্পন্ন হয়।
পানিহাটির বর্তমান বিজেপি বিধায়ক রত্না দেবনাথ সহ বহু বিশিষ্ট মানুষ প্রয়াত নেত্রীর মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

Be the first to comment