রোজদিন ডেস্ক :
কানাডার টরন্টোয় বৃহত্তম লাতিন স্ট্রীট উৎসবে এলোপাথাড়ি গুলি চললো। এতে ২ জন নিহত, অন্তত ৫ জন আহত হয়েছেন। ওই দেশের জনপ্রিয় এই উৎসবে আচমকা বন্দুকবাজের হামলায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। আনন্দ উৎসব নিমেষে আতঙ্কে পরিণত হয়।
পুলিশ সূত্রে প্রকাশ, শনিবার সন্ধ্যায় জনপ্রিয় এই উৎসবে অংশ নিতে বহু মানুষ জড়ো হয়েছিলেন। আচমকা সেখানে হামলা চলে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সাধারণ ভাবে শান্ত এই এলাকায় এই ভাবে কারা হামলা চালালো পুলিশ তদন্ত করছে।

Be the first to comment