- বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ফের বদল করা হল তদন্তকারী অফিসার। জয়ন্ত পোদ্দারকে সরিয়ে তার জায়গায় এলেন শান্তনু মুখোপাধ্যায়। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দুই তদন্তকারী আধিকারিককে বদল করা হল।
- প্রয়াত হলেন বিশিষ্ট বামপন্থী নেত্রী তথা পানিহাটির প্রাক্তন সিপিআইএম বিধায়ক তানিয়া চক্রবর্তী।
- সরকারি নথি বিকৃতির অভিযোগে গ্রেফতার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়-সহ তিনজন। শনিবার গভীর রাতে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
- অভিযোগ, তারই নির্দেশে আরও দুই তৃণমূল নেতা মিলে অন্নপূর্ণা যোজনার আবেদনের তথ্যে বদল করেছিলেন।
- সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করিয়ে পা হারানো মহিলার সঙ্গে কথা বলবে স্বাস্থ্যভবন।
- মেরামতির জন্য রবিবার ফের ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সেতু এবং তার সমস্ত সংযোগকারী রাস্তায় কোনও যানবাহন চলাচল করতে পারবে না।
- রবিবার, ১২ জুলাই হাওড়া- সেক্টর ফাইভ বা গ্রিন লাইনে সকাল ৯টার বদলে বিকেল সাড়ে ৪টেয় প্রথম মেট্রো চলবে। অটোমেটিক ট্রেন অপারেশন সংক্রান্ত বিষয়ে কমিশনার অব রেলওয়ে সেফটি পরিদর্শনের কারণেই বন্ধ থাকবে পরিষেবা।
- বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে নরওয়েকে হারিয়ে চলতি বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড।
- একস্ট্রা টাইমে কোনওক্রমে ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে উঠল আর্জেন্টিনা।
- ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন।
- দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
- সেমিফাইনালে চার প্রাক্তন বিশ্বজয়ী দেশ। ফলে এবার আর নতুন বিশ্বসেরা দেখতে পাবে না ফুটবল দুনিয়া।

Be the first to comment