রোজদিন ডেস্ক :
সরকারি নথি বিকৃতির অভিযোগে গ্রেফতার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি সহ তিন জন। অভিযোগ সুজয় ব্যানার্জির নির্দেশে তাঁর ভাইপো তথা জেলার পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৃপাসিন্ধু ব্যানার্জি ও কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাস অন্নপূর্ণা যোজনা সহ একাধিক সরকারি নথি বিকৃত করার চেষ্টা করছিলেন। বিজেপি র কর্মীরা খবর পেয়ে বিক্ষোভ দেখান।
শনিবার গভীর রাতে তাঁদের গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গত বিধানসভা নির্বাচনে সুজয় ব্যানার্জি পুরুলিয়া কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। বিজেপির সুদীপ মুখার্জির কাছে পরাজিত হন৷

Be the first to comment