পা হারানো মহিলার সঙ্গে কথা বলবে স্বাস্থ্য ভবন

Spread the love

রোজদিন ডেস্ক : 
সেবাশ্রয়ে চিকিৎসা করে পা হারানোর অভিযোগ করেছেন মহেশতলার মালতী বিশ্বাস ও তাঁর পরিবার। সাংসদ অভিষেক ব্যানার্জি-সহ একাধিক জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরও হয়েছে। এবার এই অভিযোগ নিয়ে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য ভবনও। সোমবার তাঁরা পা হারানো মহিলার সঙ্গে কথা বলতে চান। সূত্রের খবর, এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। ঠিক কি হয়েছিল তাঁরা বিশদ জানতে আগ্রহী।
প্রসঙ্গত, মালতী বিশ্বাস ও তাঁর পরিবারের অভিযোগ, সেবাশ্রয়ে হাঁটু ব্যথার চিকিৎসা করতে গেছিলেন তিনি। ওখানকার ওষুধে ব্যথা কমা তো দূরস্থান, এমন সমস্যা হোল যে তাঁর ডান পা বাদ দিতে হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এবার এই অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে চায় স্বাস্থ্য ভবনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*