রোজদিন ডেস্ক : কর্মব্যস্ত মুম্বাই-এর মুলুন্দে মেট্রো রেলের নির্মীয়মান পিলার ভেঙে মর্মান্তিক ভাবে একজন প্রান হারিয়েছেন। আহত আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মর্মন্তুদ এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
সূত্রের খবর, মুলুন্দের এল বি এস রোডে আজ দুপুরে আচমকা নির্মীয়মান পিলারের চাঙড় ভেঙে নীচে একটি গাড়ি ও অটো রিকশার ওপর পড়ে। অটোটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় মানুষ জন অনেক চেষ্টায় আরোহীদের উদ্ধার করেন। মুম্বাইয়ের মেয়র রীতু তাওড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যান। দুর্ঘটনায় রামধন যাদব প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা স্থিতিশীল।
মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তিনি নিহতর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন। আহতদের চিকিৎসার খরচ ও রাজ্য সরকার দেবে৷ মেয়র রীতু তাওড়ে এই দুর্ঘটনায় এম এম আর ডি এ ও ঠিকাদারদের গাফিলতিকে দায়ী করেন। তিনি মুখ্যমন্ত্রী ও এলাকার বিধায়ককে তা জানিয়েছেন।
কিভাবে এই দুর্ঘটনা হোল তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment