কেরলমে সোমবার নতুন সরকারের শপথ গ্রহণ

Spread the love

রোজদিন ডেস্ক: কেরলমে সোমবার দীর্ঘ দশ বছর পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউ ডি এফ সরকার শপথ গ্রহণ করবে। নতুন সরকারের মনোনীত মুখ্যমন্ত্রী ভি ডি সাথীসন রবিবার ২০ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন।।প্রবীণ, নবীন দের নিয়ে এই মন্ত্রি সভায় ১৪ জন ই এই প্রথম মন্ত্রী হচ্ছেন। দুই মহিলা ও দুই তফসিলি মন্ত্রী ও এখানে আছেন।। ভাবী মুখ্যমন্ত্রী সাথীসন রাজ্যপাল কে কুড়ি জন মন্ত্রীর তালিকা ও দিয়েছেন।
নতুন মন্ত্রিসভায় অভিমান দূরে সরিয়ে যোগ দিচ্ছেন রমেশ চেন্নিথালা ও। এতে খুশি কংগ্রেস মহল।এই ছাড়া কে মুরলিধরন, এ পি অনিল কুমার, প্রদেশ কংগ্রেস সভাপতি সানি যোসেফ ও মন্ত্রী হচ্ছেন।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়াঙ্কা গান্ধী, একাধিক মুখ্যমন্ত্রী র এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিজেপি রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর প্রমুখ বিশিষ্ট রা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেন।
সোমবার সকাল দশটায় তিরুবন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামে এই বর্ণময় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*