রোজ দিন ডেস্ক : মাঝে আর মাত্র একটা দিন। তারপরই নতুন বছর। শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে বর্ষবরণের পালা। বর্ষেশেষের রাত উদযাপনে এরই মধ্যে সেজে উঠেছে মহানগরী। চলছে প্রস্তুতি। বর্ষশেষের রাত জাগতে তৈরি শহরবাসী। পার্ক স্ট্রিটের রেস্তরোঁগুলিতে হরেক আয়োজন। লেট নাইটের কথা মাথায় রেখে প্রতিবারের মতো এবার শহরবাসীকে পরিষেবা দিতে থাকছে মেট্রো। ৩১ ডিসেম্বর বুধবার বর্ষশেষের রাতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ওইদিন ৮টি অতিরিক্ত ট্রেন চলবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী ৩টি বাড়তি ট্রেন পাওয়া যাবে রাত ৯.৫২, ১০.৫ এবং ১০.১৮-এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মিলবে রাত ৯.৫৪, ১০.৪ এবং ১০.১৭-এ। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০.৩০-এ। ব্লু লাইনে দিনের প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই।

Be the first to comment