রোজদিন ডেস্ক : নিউটাউনের (newtown) ইকো পার্কের কাছে গড়ে উঠবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের দুর্গাঙ্গন। এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা। প্রকল্প রূপায়ন করবে হিডকো। ইতিমধ্যেই ১২.৬ একর জমি উঁচু করার কাজ শুরু হয়েছে বলে হিডকো সুত্রে জানা যায়। ২০২৭ সালে পুরো প্রকল্প রূপায়িত হবে বলে আশা করছেন হিডকো কর্তৃপক্ষ।
রাজ্যে ক্ষমতায় থাকতে সংখ্যালঘুদের তোষণ করেন মুখ্যমন্ত্রী, প্রধান বিরোধী বিজেপির এই অভিযোগের উত্তরে এই সব মন্দির তৈরি করছেন তিনি এমনটাই মনে করে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই দিঘা য় জগন্নাথ মন্দির হয়েছে। ২১ জুলাই এর মঞ্চ থেকে দুর্গাঙ্গন স্থাপনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, এবার তাও রূপায়িত হতে চলেছে।
সরকারি টাকায় ধর্মীয় কাজ করা যায় কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন থাকলেও এই নিয়ে মুখ খুলতে চান না বেশির ভাগ মানুষ।
এবার নিউটাউনে দুর্গাঙ্গন নিয়েও তাই নীরব থাকাই শ্রেয় মনে করছেন তাঁরা।
সূত্রের খবর৷ যেখানে এই দুর্গাঙ্গন হবে তার কাছে থাকা নামী হোটেলে এসে ওঠেন বিজেপির জাতীয় স্তরের বেশির ভাগ নেতারা। ফলে তাঁদের জন্যও এর মাধ্যমে বার্তা দেওয়া গেল বলে মনে করেন ওয়াকেবহাল মহল। দৃষ্টিনন্দন এই দুর্গা মন্দির ঝকঝকে নিউটাউনের পালকে আর একটি সংযোজন ও আকর্ষণ হতে চলেছে। ইতিমধ্যে মন্দির তৈরির জন্য দরপত্র আহবান করেছে হিডকো। এর কাছে আছে রামকৃষ্ণ মিশনের জমিও। সব কিছু খতিয়ে দেখেই দুর্গাঙ্গন স্থাপনের জায়গা বাছাই করা হয়েছে বলে জানা যায়।

Be the first to comment