বেপাত্তা শওকত মোল্লা, ৮ জুন তলব এনআইএর

Spread the love

রোজদিন ডেস্ক

সকাল থেকে দিনভর তল্লাশি চালিয়েও তৃণমূলের প্রাক্তন দাপুটে বিধায়ক শওকত মোল্লার খোঁজ পেল না এনআইএ। তাঁর ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় এন আই এ আধিকারিকরা যান। খোঁজ না মেলায় আগামী ৮ জুন তাঁকে এনআইএ দফতরে হাজিরা দেওয়ার নোটিশ পরিবারের কাছে দিয়ে আসেন তাঁরা।

উল্লেখ্য, নির্বাচনের আগে ভাঙড়ের বামুনিয়ায় এক বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে এনআইএ। ওই ঘটনায় তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলামকে আগেই গ্রেফতার করেছে এনআইএ। গ্রেফতার করা হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির চালকের ভাই ও আরও কয়েকজনকেও।

এই ঘটনার তদন্তে বৃহস্পতিবার শওকত মোল্লার বাড়ি যান এনআইএ আধিকারিকরা। কিন্তু দিনভর বিভিন্ন জায়গায় গিয়েও শওকত মোল্লার খোঁজ মেলেনি। তিনি বেপাত্তা হয়ে গেছেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*