তাঁকে গ্রেফতার করতে চায় বর্তমান সরকার :  অভিযোগ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : নেপালের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রীকে পি শর্মা ওলিকে বর্তমান সরকার কোন কারণ ছাড়াই গ্রেফতার করতে চায়। আজ ওলি নিজেই এই অভিযোগ করেন। গত মাসে নেপালে তরুণদের প্রবল বিক্ষোভ আন্দোলনের জেরে পদত্যাগ করে গোপন আস্তানায় চলে যান প্রাক্তন প্রধানমন্ত্রী।
দেশের শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বতী সরকার ক্ষমতায় আসে।
ক্ষমতাচ্যূত হওয়ার পর আজ প্রথম সাংবাদিক বৈঠক করে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি। বলেন, এই সরকার যে কোন প্রকারে তাঁকে গ্রেফতার করতে চায়। নতুন সরকার আগামী বছর মার্চ মাসে ভোট হবে জানালেও আদৌ তারা এই ব্যাপারে ইচ্ছুক নয় বলে জানান ওলি।
তাঁর আরও অভিযোগ, সেপ্টেম্বরের গণআন্দোলনে বহিরাগতরা যথেচ্ছ ভাঙচুর, অস্ত্র ব্যবহার করেছে। তবে এই বহিরাগত কারা তা বলেননি তিনি।
সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বতী সরকারের সুপারিশে সংসদ ভেঙে দেন নেপালের রাষ্ট্রপতি। তা ফের প্রতিষ্ঠা করার দাবি করেন ওলি। সরকারি বাসভবন থেকে সেনাবাহিনী তাঁকে উদ্ধার করেছিল বলে জানান তিনি। তাঁর ফোন কিছুদিনের জন্য বাজেয়াপ্ত করা হয়।
প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, তাঁর আমলে নেপালে আইনশৃঙ্খলা ভাল ছিল। নিরাপদে কাজ করত সংবাদমাধ্যম।
মানুষ চাইলে আবার ক্ষমতায় ফিরতে রাজী ওলি। তাঁর দল সি পি এন ইউ এম এলের প্রধান ও তিনি। দেশের বর্তমান পরিস্থিতি তে তাঁকে প্রয়োজন বলে দাবি করেন। তাঁর আমলে ব্যাপক দুর্নীতি, ক্ষমতাসীনদের সন্তানদের বিলাস বহুল জীবন যাত্রা নিয়ে আন্দোলনকারীদের অভিযোগ মানতে চাননি তিনি।
এতদিন কার্যত অজ্ঞাতবাসে থাকার পর আজ প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক করা নিয়ে আন্তর্জাতিক মহল ও নজর রেখেছে। কোন অংকে তিনি ফের ক্ষমতায় আসতে চান, এর নেপথ্যে কি রাজনীতি তা নিয়ে চর্চা শুরু হয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*