বারাসতের কালিপুজো দেখে মুগ্ধ ব্রিটিশ উপ হাই কমিশনার

Spread the love

রোজদিন ডেস্ক : বারাসতের কালিপুজো দেখে মুগ্ধ ব্রিটিশ উপ হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং। বারাসতের বাসিন্দা তাঁর বান্ধবী বিলকিস পরভিনের আমন্ত্রণে এখানে এসেছেন তিনি। আজ বিমানবন্দর থেকে সোজা সেখানে চলে যান। বান্ধবী ও তাঁর স্বামী তাঁকে এখানকার নামী পুজো মন্ডপ ও প্রতিমা দর্শনে নিয়ে যান। যা দেখে মুগ্ধ, আপ্লুত ব্রিটিশ কুটনীতিবিদ।
কলকাতার দুর্গা পুজো এখন বিশ্ববন্দিত, কালি পুজোর খ্যাতিও যে দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়েছে, ফ্লেমিং এর আগমন তার নিদর্শন বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*