অযোধ্যায় ২৬ লক্ষ প্রদীপ জ্বললো, মন্তব্য করে বিতর্কে অখিলেশ

Spread the love

রোজদিন ডেস্ক : দীপাবলিতে ২৬ লক্ষ প্রদীপের আলো ঝলমলিয়ে উঠলো সরযূর তীরে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ উপস্থিত সবার মুখে তখন সেই আলোর দ্যুতি।
অন্যদিকে এই লক্ষ দীপ জ্বালা নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
ক্রিসমাসের সময় বিদেশের শহরগুলিতে এক মাস ধরে আলোকসজ্জা হয়। সর্বত্র আলোয় ঝলমল করে। ওদের থেকে এটি শেখা উচিত মন্তব্য করে অখিলেশ যাদব বলেন, কেন প্রদীপ, মোমবাতির জন্য এত টাকা খরচ হবে? তাঁরা ক্ষমতায় একে আরও সুন্দর আলো দিয়ে সাজাবেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই আসরে নামেন গেরুয়া শিবির ও তাদের সঙ্গীরা।
ভিএইচপি নেতা বিনোদ বনশাল অখিলেশের মন্তব্যর তীব্র আক্রমণ করে বলেন, খ্রীষ্টধর্মের যখন অস্তিত্বই ছিল না, তার আগে থেকেই দেশে দীপাবলি পালিত হয়।
এই মন্তব্য করে উনি দেশের অপমান করেছেন বলেও অভিযোগ করে গেরুয়া শিবির।
বিজেপি তাঁকে অ্যান্টনি বলে কটাক্ষ করেছে।
যা নিয়ে অস্বস্তিতে সমাজবাদী দল ও তাদের অনুগামীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*