PCC Chief Suvankar Sarkar সরেজমিনে জ্যোতিনগরে গেলেন

Spread the love

রোজদিন ডেস্ক: এ যেন কলকাতার মধ্যে আরেক কলকাতা! কাশিপুর – বেলগাছিয়ার জ্যোতিনগর কলোনি গত এক মাস ধরে জলহীন, বিদ্যুৎহীন। কেন এই পরিস্থিতি, তার সঠিক উত্তর কেউ জানেন না। কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলের এই দুর্দশার জন্য অনেকেই রাজ্যের বিজেপি সরকারের ভূমিকার দিকে আঙুল তুলেছেন।

সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (PCC Chief Suvankar Sarkar) সরেজমিনে ওই এলাকা পরিদর্শনে যান৷ তিনি এখানকার অধিবাসীদের দুর্দশা র কথা শোনেন, তাঁদের যন্ত্রণার কথা রাজ্য সরকার কে জানাবেন বলেন। প্রয়োজনে আইনি সহায়তার ও আশ্বাস দেন৷
শুভঙ্কর সরকারের সঙ্গে সুমন রায় চৌধুরী, আশুতোষ চ্যাটার্জি, খাজা আহমেদ হোসেন, শেখ মাহমুদ, সুদীপ্তা রায় চৌধুরী, তন্দ্রা পাল প্রমুখ ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*