রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভারত ও রাশিয়ার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়েছেন।
সোমবার নিউ টাউনে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য রেখে তিনি বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, উৎপাদন ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। উভয় দেশের মানুষের মত বিনিময়ের কথা বলেন।
সুকান্ত মজুমদার উভয় দেশের দীর্ঘ সম্পর্কের উল্লেখ করে তা আরও জোরদার করার কথা বলেন। ”
উভয় দেশের দ্বিপাক্ষিক বিষয়ে ” সম্পর্ক “শীর্ষক এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
রাশিয়ার সঙ্গে ভারতের সুদীর্ঘ সুসম্পর্কর উল্লেখ করে সব বক্তাই একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেন।

ইন্দো – রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য র কথা জানিয়ে এই ক্ষেত্রে কলকাতার গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করেন। স্বাধীনতার৷ কয়েক মাস আগে থেকে রাশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
কলকাতায় রাশিয়ার কনসাল জেনারেল ম্যাক্সিম ভি কোজলভ এই কলকাতায় পূর্বাঞ্চলের এই সম্মেলন অনুষ্ঠিত হওয়া কে বিশেষ
তাৎপর্য পূর্ণ বলে জানান।
আগামী তে উভয় পক্ষের সম্পর্ক আরও নিবিড়, বহুমুখী , ভবিষ্যৎ ভিত্তিক হবে বলে আশা প্রকাশ করেন।২০৩০ সালের মধ্যে উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পরিমাণ বৃদ্ধি পেয়ে একশো বিলিয়ন ডলার হবে বলে আশা।

Be the first to comment