Jalpaiguri Municipal Board ভাঙলো, দায়িত্ব নিলেন প্রশাসক

Spread the love

রোজদিন ডেস্ক: শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি পুরসভা (Jalpaiguri Municipal Board) বোর্ড ভাঙলো। সোমবার সদর মহকুমা শাসক মঈন আহমেদ এর প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
রাজ্যে পালাবদলের পর তৃণমূল পরিচালিত এই পুরসভায় অন্তর্বিরোধ শুরু হয়। একমাস আগে নয় জন তৃণমূল কাউন্সিলর পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন৷ গত সাতাশে আগস্ট পুর বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ করে রাজ্য।
সোমবার সদর মহকুমা শাসক এই দায়িত্ব গ্রহণ করে জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের বার্তা দেন। ছয় মাস তিনি প্রশাসকের দায়িত্বে থাকবেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*