রোজদিন ডেস্ক :
দক্ষিণ আমেরিকার পেরুতে বিমান ভেঙে ১৩ জন মর্মান্তিকভাবে প্রাণ হারালেন। তাঁরা সবাই পেরুর বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস যাবেন বলে যাচ্ছিলেন। ওড়ার কিছুক্ষণের মধ্যেই পর্যটক বোঝাই বিমানটি ভেঙে পড়ে। দুই বিমান চালক-সহ ১৩ জন ক্লু-ই এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান।
পেরুর পরিবহন দফতর সূত্রে জানা যায়, নিহতদের বয়েস ১৮ থেকে ৫৪ বছর বয়েসী সাত জন ইতালির নাগরিক আছেন।দুই স্পেনের বাসিন্দা আছেন ৫২ বছর বয়েসের, জার্মানির ৭৭ ও ৭৮ বছর বছর বয়েসের দুই প্রবীণ নাগরিক এতে প্রাণ হারান। কি ভাবে এই দুর্ঘটনা হোল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তাঁরা সকলেই পেরুতে বেড়াতে এসে বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment